Ponnobox এ নিরাপদ থাকুন

Ponnobox এ, আমাদের প্ল্যাটফর্মে যতটা সম্ভব আপনার নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমরা ১০০% প্রতিশ্রুতিবদ্ধ।

কেনাবেচা করার সময় কীভাবে নিরাপদ থাকা যায় সে সংক্রান্ত কিছু পরামর্শ এখানে দেওয়া হলো।

 

-সাধারণ নিরাপত্তামূলক পরামর্শ-

 

সব সময় সেলার এর সাথে দেখা করে পণ্য যাচাই এর পর লেনদেন করুন

 

কোনো আইটেম পাওয়ার আগে পেমেন্ট করবেন না। বিক্রেতাগণঃ পেমেন্ট পাওয়ার আগে কোনো আইটেম পাঠাবেন না।

 

কখনো আর্থিক তথ্য দিবেন না। এর মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পেপ্যাল ​​তথ্য এবং অন্য কোনো তথ্য যার অপব্যবহার হতে পারে।

 

স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ভালো এমন কিছু এড়িয়ে চলুন, যেমন অবাস্তবভাবে কম দাম এবং দ্রুত অর্থের প্রতিশ্রুতি।

 

আমরা কোনো ধরনের পেমেন্ট স্কিম বা সুরক্ষা প্রদান করি না। এই ধরনের সার্ভিস অফার করার দাবি করে এমন যেকোনো ইমেইল রিপোর্ট করুন। অনলাইন পেমেন্ট সার্ভিস বা এসক্রো সাইটের ব্যবহার পরিহার করুন যদি না আপনি তার সত্যতা সম্পর্কে ১০০% নিশ্চিত হন।

 

Ponnobox কখনোই আপনার ব্যক্তিগত তথ্যের জন্য অনুরোধ করে ইমেইল পাঠায় না। আপনি যদি আমাদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করার জন্য ইমেইল পান, তাহলে কোন লিংক খুলবেন না। অনুগ্রহ করে ইমেইলটি রিপোর্ট এবং ডিলিট করে দিন।

 

বর্তমানে আমাদের কোন ডেলিভারি সার্ভিস নাই। এ সকল ভুয়া দাবি আমাদের কাছে ইমেইল এর মাধ্যমে জানান এবং লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।