শর্তাবলী
অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।
সাধারণ শর্তাবলী
Ponnobox- এ বিজ্ঞাপন দেয়ার জন্য লেখা, ছবি আপলোড করার সময় সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীর। কোন প্রকার বিজ্ঞাপনে বেআইনি কিংবা অসত্য তথ্য থাকিলে Ponnobox দায়বদ্ধ নহে।
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারী নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারী সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে সকল বাধ্যবাধকতা, দায়-দায়িত্ব এবং দাবি থেকে Ponnobox সম্পূর্ণভাবে মুক্ত।
বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে তৈরী হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ Ponnobox কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন।
Ponnobox- এ অন্য ওয়েবসাইট (‘তৃতীয় পক্ষের ওয়েবসাইট)-এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য Ponnobox দায়ী থাকবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী Ponnobox ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।
Ponnobox-এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে মেম্বারশিপ প্যাকেজ।
-মেম্বারশিপ-
মেম্বারশিপ প্যাকেজের অংশ হিসেবে Ponnobox ব্যবহারকারীর পক্ষ হতে একটি শপ তৈরি করবে। শপ হলো Ponnobox-এ একটি নিবেদিত ওয়েবপেজ, যা ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত বিষয়বস্তুর মাধ্যমে Ponnobox রক্ষণাবেক্ষণ করে থাকে। ব্যবহারকারী কর্তৃক শপে যোগ করা যেকোনো বিষয়বস্তুর উপর Ponnobox-এর অধিকার রয়েছে এবং বিধি ও শর্তাবলীকে লঙ্ঘন করে তাহলে তা সরিয়ে ফেলার বা প্রকাশ না করার অধিকার রয়েছে।
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে (অবহেলা বা ভুল কাজ সহ) অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সবধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে Ponnobox এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।
-ক্ষতিপূরণ-
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সবধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে Ponnobox এবং এর কর্মকর্তা, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।
-নিয়ন্ত্রণকারী আইন-
Ponnobox.com বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।
